ডিজিটাল দুনিয়ায় হারিয়ে যেতে পারে যেসব চাকরি
চাকরির বাজারে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা বাঞ্ছনীয়। মাঠ পর্যায়ের কৃষি থেকে শুরু করে সব কাজেই এখন প্রযুক্তির দাপট। আর ভবিষ্যৎ চাকরির বাজারেও প্রযুক্তির দাপট থাকবে বলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক জরিপে জানা গেছে।
সংস্থাটির পক্ষ থেকে করা যুক্তরাজ্যে ভবিষ্যৎ চাকরির বাজার কেমন হবে, এমন এক প্রতিবেদনে বলা বলা হয়েছে, রুটিন বেস কাজগুলো ক্রমেই কমে আসছে। সফটওয়্যার তথা প্রযুক্তি বিষয়ক পেশাগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অদূর ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহারে কিছু চাকরি বা কাজ নিকটবর্তী ভবিষ্যতে বিলীন হয়ে যেতে পারে।