বন্ধুর বর্ণনায় ‘শিশু পর্নোগ্রাফি বানানো’ বোরহান
আন্তর্জাতিক চক্রের সঙ্গে মিশে ‘শিশু পর্নোগ্রাফি তৈরি করে ছড়িয়ে দেওয়ায়’ ঢাকার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন বোরহান উদ্দিন (২৬)। তিনি রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছেন।
নাম না প্রকাশ করার শর্তে তার বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী বাংলাদেশ জার্নালকে বলেন, ‘বোরহান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই কিছুটা অস্বাভাবিক ছিল। আমরা যখন ৫১ তম ব্যাচে ছিলাম (২০১৩-১৭) তখন বোরহান বেশিরভাগ সময়ই ক্লাসে চুপচাপ এবং শান্ত থাকতো। অন্যরা যখন নানান বিষয় নিয়ে মজা, আলোচনা বা আড্ডা দিতো বোরহান তখন অন্যমনস্ক থাকতো।’