বদলেছে ইফতারের মেনু, তালিকার শীর্ষে ফল-পানীয়
করোনার সংক্রামণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। এর প্রভাব পড়েছে ইফতারের বাজারেও। মানুষের জীবনধারায় এসেছে পরিবর্তন। বদলেছে খাবার মেনু। আগে যেখানে ইফতারের তালিকায় উপরের সারিতে স্থান পেতো আলুর চপ, বেগুনি, জিলাপি, পেঁয়াজু, ছোলা-মুড়ির মতো ভাজাপোড়াগুলো, এখন সেস্থান দখলে নিয়েছে ফল এবং পানীয়।
ইফতারের বাজারে কিছুক্ষণ ঘুরলেই এ পরিবর্তন বোঝা যাবে সহজে। আজ রোববার (১৮ এপ্রিল) দিনভর রাজধানীর পুরান ঢাকার চকবাজারের শাহী মসজিদ রোড, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, গুলিস্তান, পল্টন, মতিঝিলসহ বেশ কয়েক জায়গায় ঘুরে দেখা যায়, ভাজা খাবারের চেয়ে বেশি বিক্রি হচ্ছে ফল এবং পানীয়।
বিস্তারিত-বিস্তারিত-