ফল বদলে দেওয়ার নামে অভিনব প্রতারণা

 শিক্ষাবোর্ডের ভুয়া কর্মকর্তার পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেওয়ার নামে একদল প্রতারক চক্র বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। টাকা আদায় হলেই গাঁ ঢাকা দেয় এই দলের সদস্যরা।

যে সকল পরীক্ষার্থী আশানুরূপ ফলাফল পেতে ব্যর্থ হচ্ছেন, তাদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা।