ঘরে কাজ করে পদোন্নতি পাওয়া অনেকটা প্রথম প্রেমের মতো!

 করোনায় ঘরে থেকেও কাজ করে কীভাবে উন্নতি করা সম্ভব তার বিস্তর বর্ণনা দিয়েছে বিবিসি বাংলা। বিবিসির প্রতিবেদনে এক বিক্রয়কর্মী যিনি জন নামে পরিচিত তার বরাতে বলা হয়েছে, বিভিন্ন বই, সংবাদপত্র এবং ইন্টারনেট ফোরামে একজন কর্মী কীভাবে হাসি, নম্রতা এবং চাটুকারিতা দিয়ে বসকে পদন্নোতি দেয়ার ব্যাপারে সম্মত করতে পারেন তা শেখা সম্ভব। তাছাড়া কর্মীর সরাসরি তার বসের সাথে কথা বলা দরকার। কারণ না চাইলে কিছুই পাওয়া যায়না, ঠিক যেন প্রথম প্রেমে পড়ার মতো।

করোনায় চাকরির বাজারে অনেক পরিবর্তন এসেছে। বদলেছে অনেক সমীকরণ। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের কথা বিবেচনা করে বাড়িতে কাজের সুযোগ দিয়েছে। এখন প্রায় বছর পেরুতে লাগলো অনেকে ঘরে বসেই কাজ করেন। এ অবস্থাতেই কর্মীদের অনেকেরই প্রশ্ন জাগে, বাসায় বসে কাজ করে কী আসলে পদোন্নতি পাওয়া সম্ভব?