ট্রাম্পের করোনা চিকিৎসা নিয়ে ‘ধুম্রজাল’
করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখন বিশ্ব মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। যেখানে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে ট্রাম্পের ‘করোনা’ যেন অনেকটাই নাটকীয়। এ নিয়ে রীতিমতো ধুম্রজালের আবির্ভাব হয়েছে বিশ্বব্যাপী। এরইমধ্যে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন তিনি ‘অনেকটা ভালো বোধ’ করছেন। অপরদিকে তার চিকিৎসকরা বলছেন ট্রাম্প এখনও কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর্যায়ে আসেননি এবং গত ২৪ ঘণ্টায় দেখা দেয়া তার বেশ কিছু উপসর্গ ‘খুব উদ্বেগজনক’।
করোনার শুরু থেকেই আলোচনায় আছেন ট্রাম্প। তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। কোভিড-১৯ মহামারিতে যেখানে বিশেষজ্ঞরা বার বার করে মাস্ক ব্যবহারের কথা বলে আসছিলো সেখানে কখনোই মাস্ক পড়াকে সমর্থন করেননি ট্রাম্প। এমনকি মাস্ক পরায় নির্বাচনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়েও ব্যাঙ্গ করেছেন তিনি। এ পরিস্থিতিতে ২ অক্টোবর ট্রাম্প নিজেই টুইট করে তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। শুক্রবার স্থানীয় সময় সকাল দশটা ৫৪ মিনিটে টুইটে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। তার টুইটবার্তার এরই মধ্যে রিটুইট করেছেন ৪ লক্ষ ৪ শ লোক। শেয়ার করেছেন অন্তত ৫ লক্ষ লোক। লাইক পড়েছে ১৮ লক্ষেরও বেশি।
বিস্তারিত-বিস্তারিত-