সুহেলরা ছাত্র অধিকার পরিষদের কেউ না!

 ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামের একটি সংগঠনের ঘোষণা দেওয়া এ পি এম সুহেল ‘বাংলাদেশ অধিকার পরিষদ’ -এর কেউ না বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. রাশেদ খান।

বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি যে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বহিষ্কৃত এ পি এম সুহেল বিভিন্ন সংগঠনের কয়েকজনকে নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পূর্ববর্তী নাম ব্যবহার করে একটি কমিটি ঘোষণা করেছে। যেখানে ঐক্যবন্ধ ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, ঈসমাইল সম্রাট এবং ৩৫ আন্দোলনের একাংশের মুজাম্মেল মিয়াজিসহ কয়েকজনের উপস্থিতি দেখা গেছে।

জনপ্রিয় পোস্ট