রমনা পার্কের সৌন্দর্যবর্ধন: আড়াই বছরে অগ্রগতি মাত্র ৪০ শতাংশ

 রাজধানীর ‘ফুসফুস’ খ্যাত রমনা পার্কের সৌন্দর্যবর্ধনে প্রায় আড়াই বছর আগে প্রকল্প শুরু করেছিলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্পটির শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু ২ বছর ৫ মাস পরেও প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ বাকি রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা চলমান কাজের জন্য চলতি বছর সময় চাইবে বলে সূত্রে জানা গেছে।

নথি ঘেঁটে জানা গেছে, প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প হাতে নেওয়া হয় ২০১৮ সালের অক্টোবরে। পরে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বরে ১১ মাসে প্রকল্পের কাজ হয় ১১ শতাংশ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সে সময় এমন ‘অগ্রগতি’র তথ্য উঠে আসে। ক্ষোভ জানিয়ে দ্রুত প্রকল্পটি শেষ করার তাগিদ দেয় সংসদীয় কমিটি।

সংসদীয় কমিটির তাগিদের পর ৫ মাস দশদিনে কাজ হয়েছে ২৯ শতাংশ। ২০২১ সালের ৯ মার্চ পর্যন্ত সব মিলিয়ে কাজ হয়েছে প্রায় ৪০ শতাংশ।

বিস্তারিত-বিস্তারিত-