লক করে ‘ডাউন’ হবে করোনা?

 করোনা ছড়িয়ে পড়ছে হু হু করে। বাড়ছে সংক্রমণ, মরছে মানুষ। এই পরিস্থিতিতে সরকার ঘোষণা করেছে ‘কঠোর লকডাউন’। সাধারণ ছুটির আওতায় বন্ধ রয়েছে দেশের সব সরকারি ও বেসরকরি প্রতিষ্ঠান। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো শুধু খোলা রাখা হয়েছে। তাছাড়া চালু রয়েছে শিল্পকারখানা ও পোশাক কারখানা।

‘কঠোর লকডাউনে’ করোনা সংক্রমণ কমবে বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে, চলমান লকডাউন আর কয়েকদিন চললেই এবারের ঢেউয়ের চেইন ভেঙে যাবে। কমবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) অন্যতম উপদেষ্টা ডা. মুশতাক হোসেন অর্থসূচককে বলেন, ‘আমরা তো আর লকডাউন দিলেই সাথে সাথে ফল পাবো না, এর জন্য কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। কমপক্ষে দুই সপ্তাহ না যাওয়ার আগে কিছুই বলা যাবে না। এরপর সংক্রমণের ওপর প্রভাব পড়বে। তিনসপ্তাহ পর প্রভাব পড়বে মৃত্যুর ওপর।’

বিস্তারিত-বিস্তারিত-

জনপ্রিয় পোস্ট