হিজড়াদের ‘চুমু’ আতঙ্ক
ঘড়ির কাটায় তখন বিকেল ৪টা। অফিস শেষ বাসে করে বাসায় ফিরছিলেন নিজামুল হক। হঠাৎ মহাখালী সিগন্যালের জ্যাম বাঁধলেই লাল রঙের লিপস্টিক, কপালে কালো টিপ, কড়া মেকআপ করা দু’জন হিজড়া বাসে উঠেন। উঠেই দু’জন বাসের দুই সারিতে বসা সাধারণ যাত্রীদের কাছ থেকে টাকা তোলা শুরু করলেন।
একপর্যায়ে পেছনের সারিতে থাকা নিজামুল হকের কাছে গিয়ে টাকা দাবি করেন হিজড়াদের একজন। বলেন, ‘দেও, ভাইয়া দেও। ২০ টাকা দেও।’ প্রতিত্তুরে নিজামুল বলেন, ‘টাকা নেই’। এরপর তাদের (হিজরা) একজন; যিনি টাকা তুলতে এসেছিলেন তিনি বললেন, ‘টাকা দিবি, না হয় ‘চুমু’ দেব। দে, টাকা দে।’