রোববার থেকে ‘শিথিল’ হতে পারে লকডাউন

 করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সময় বাড়লেও কিছু শর্ত শিথিল করা হতে পারে। সরকার দোকানপাট ও শপিংমলগুলো সীমিত পরিসরে খুলে দেওয়ার বিষয়ে ভাবছে। এছাড়া গণপরিবহন চলাচল বন্ধের শর্তও শিথিল হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা অর্থসূচককে এ তথ্য জানিয়েছেন।

সূত্রমতে, আগামী রোববার অথবা সোমবার থেকে (২৫-২৬ এপ্রিল) দোকানপাট ও বিপণি বিতান সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে। এছাড়া অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারে গণপরিবহনগুলোও। যদিও দ্বিতীয় মেয়াদের সর্বাত্মক লকডাউন শেষ হবে ২৮ এপ্রিল। তবে তার আগেই কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়ে ভাবছে সরকার।

জনপ্রিয় পোস্ট