প্রতিদিন গড়ে তিন নারী ধর্ষিত হচ্ছে
মহামারি করোনার মধ্যেও ধর্ষণ বাড়ছে পাল্লা দিয়ে। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যকার নয় মাসে প্রতিদিন গড়ে তিনটির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন আইন ও সলিশ কেন্দ্রের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আসকের প্রতিবেদনে বলা হয় নয় মাসে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭৫টি। গণধর্ষণের শিকার হয়েছেন ২০৮ জন নারী। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন নারী। আর আত্মহত্যা করেছেন ১২ জন।
আসকের তথ্য অনুযায়ী, গত নয় মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬১ নারী। এর মধ্যে যৌন হয়রানরি কারণে ১২ নারী আত্মহত্যা করেছেন। আর যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে তিন নারী এবং ছয় পুরুষ নিহত হয়েছে।