বিজয়ের পঞ্চাশ বছরে বদলে যাওয়া বাংলাদেশ

 বিজয়ের আগে থেকেই বাংলাদেশকে বলা হতো ‘তলাবিহীন ঝুড়ি’। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে ওয়াশিংটন স্পেশাল অ্যাকশন গ্রুপের সভায় প্রথম শব্দটি ব্যবহার করেন কিসিঞ্জার। এরপর থেকে দীর্ঘ বছর পর্যন্ত প্রসঙ্গ এলেই বাংলাদেশকে বলা হতো ‘বাস্কেট কেস’। তবে, এখন সময় বদলেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। অর্জন করেছে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা।

দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, নারী উন্নয়ন, নারী শিক্ষা, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে এসেছে ঈর্ষণীয় সাফল্য। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। ধান, ফল, মাছ উৎপাদনে এসেছে বিস্ময়করা সাফল্য। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল প্রথম পাঁচটি দেশের মধ্যে একটি।

জনপ্রিয় পোস্ট