মহামারির তিক্ততা কমাবে শীতের সুমিষ্ট পিঠা

 শীতে গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্য মেনে ঘরে ঘরে চলে পিঠা তৈরির ধুম। এই পিঠা ঘরের মানুষ তো বটেই, আত্মীয়স্বজন ও পাড়াপড়শিকে খাইয়েও আনন্দ। এরইমধ্যে শীত বরণের প্রস্তুতির পাশাপাশি জমে উঠছে পিঠার আসরগুলো। অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পিঠা যেমন দেখা যায়, তেমনি নামেও রয়েছে পরিবর্তন। আর পিঠার এসব নামের বাহার, খাওয়ার আকাঙ্ক্ষা যেন কিছুটা বাড়িয়েই দেয়।

হেমন্ত শীতের পূর্বাভাস দেয়। রাতের মৃদু কুয়াশা; বাতাসে শীতের হিম হিম স্পর্শ। কুয়াশার আঁচল সরিয়ে শিশিরবিন্দু মুক্তো দানার মতো দ্যুতি ছড়াতে শুরু করে ভোরের নরম রোদে। মাকড়সার জালে আটকা শিশিরমাখা ভোরের একরাশ সজীব স্বপ্ন যেন প্রকৃতি ও মানুষকে কাছে টানে। কবির ভাষায়- ‘শিউলির প্রলোভনেই হেমন্তের হাত ধরে আসে শীত। ছাতিম আর শিউলি ফুলের ঘ্রাণ ছাড়া শীতের আগমন যেন নিষ্প্রাণ, ছন্দ-গন্ধহীন।’

জনপ্রিয় পোস্ট