দেশে প্রথম ‘ডিজিটাল বুথ’: সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
পুঁজিবাজারের বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের জন্য সহজ সেবা নিশ্চিতে দেশ এবং বিদেশে ডিজিটাল বুথ স্থাপনের নীতিমালা তৈরি করে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কানাডার টরেনটোর পর এবার দেশে প্রথম একই ধরনের ডিজিটাল বুথ চালু হচ্ছে। যা পুঁজিবাজারে নতুন গতি আনবে বলে মত বিশেষজ্ঞদের। তবে, নতুন বিনিয়োগকারীদের এসব বুথের মাধ্যমে বিনিয়োগে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
সূত্রমতে, দেশে ডিজিটাল বুথ খুলে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে দেশের অভ্যন্তরে বরিশাল বিভাগের ভোলা জেলায় ৩১ মার্চ (বুধবার) ‘ভোলা ডিজিটাল বুথ’ এবং চট্টগ্রামের রাঙামাটি জেলায় ৮ এপ্রিল (বৃহস্পতিবার) ‘রাঙ্গামাটি ডিজিটাল বুথ’ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে।